শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক মনিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে শহীদ ইকবাল দীর্ঘদিনের খেদমত শেষে বাইতুল আমান মসজিদের খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিককে অশ্রুসজল সংবর্ধনা ও বিদায় দেখার কেউ নেইঃ পুকুরের উপর নড়বড়ে কাঠের দোকানে বৃদ্ধার মানবতার জীবন! যশোর সীমান্তে ৬ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে মানববন্ধন ডায়ের খালের গেটে শ্রমিকদের সঙ্গে পানিতে নেমে শেওলা পরিষ্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য!

শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসন দমনের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রজনতার ব্যানারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার এবং ভারতীয় আগ্রাসন দমনের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) দুপুর এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যশোর জেলা শাখার প্রধান সমন্বয়ক মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি যশোর শহরের জেলা মডেল মসজিদ ও রেলগেট এলাকা থেকে শুরু হয়ে মুজিব সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার দাবি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এদিকে, শহরের বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নেতারা বলেন, শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews