মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন যশোরে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, দোষীদের শাস্তি দাবি মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার শ্যামনগর থেকে প্রায় ছয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার যশোর হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগ, প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবি মুকসুদপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, ভিডিও ভাইরাল কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে অসামাজিক কাজ ও ইয়াবাসহ যুবক আটক।

বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষের মনোনীত প্রাপ্ত পদপ্রার্থী তৃপ্তি’র নির্বাচনী প্রস্তুতিতে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫০৯ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮৫ যশোর শার্শা-১ আসনে সামাজিক সম্পর্ক উন্নয়ন ও নির্বাচনী প্রস্তুতি জোরদারের লক্ষ্যে বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজ গ্রাম ও দুর্গাপুর এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ শে নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ডের নামাজ গ্রাম ও দূরর্গাপুর গ্রামে নির্বাচনী প্রস্তুতি উঠান বৈঠক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মজিদ।

উক্ত অনুষ্ঠানে হাজার হাজার সাধারণ মানুষ এবং বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

ধানের শীষের মনোনীত প্রাপ্ত পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি’র উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।

তিনি আরও বলেন,বিএনপি উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, শার্শা-যশোর ১ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে নেমে কাজ করছেন তারা। জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়াতে ধারাবাহিকভাবে এমন উঠান বৈঠকের আয়োজন করা হবে বলেও তারা উল্লেখ করেন।

এ উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন ‘সহ তথ্য গবেষণা বিষয়ক আতাউর রহমান আতা পৌর বিএনপির সহ সভাপতি সাহাবুদ্দিন, সহ-সভাপতি সাহাদুর রহমান খোকন, সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সহ-সভাপতি ইদ্রিস, সহ-সভাপতি আব্দার রহমান মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, পৌর বিএনপির অর্থ সম্পাদক আব্দুস সামাদ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন, পৌর যুবদল ছাত্রদল শ্রমিক দল সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews