শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক মনিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে শহীদ ইকবাল দীর্ঘদিনের খেদমত শেষে বাইতুল আমান মসজিদের খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিককে অশ্রুসজল সংবর্ধনা ও বিদায় দেখার কেউ নেইঃ পুকুরের উপর নড়বড়ে কাঠের দোকানে বৃদ্ধার মানবতার জীবন! যশোর সীমান্তে ৬ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে মানববন্ধন ডায়ের খালের গেটে শ্রমিকদের সঙ্গে পানিতে নেমে শেওলা পরিষ্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য! নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর

যশোর অঞ্চলের ৭৮ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৮ বার পড়া হয়েছে

“ইমপেক্ট ইনিশিয়েটিভ” সাহায্য সংস্থার ব্যবস্থাপনায় “মা ইন্টারন্যাশনাল” এর অর্থায়নে যশোর অঞ্চলের ৭৮ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যশোর সদরের কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে যশোরের জেলা প্রশাসক জনাব আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ইমপেক্ট ইনিশিয়েটিভ এর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কাজীপুর ইসলামিয়া পাঠাগারের সভাপতি কামরুজ্জামান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোয়ার হোসেন, সংস্থা জেলা সহকারি প্রতিনিধি সাহজুর রহমান, কাজিপুর মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম আবু হাসান, রাকিবুল হক রিমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তৃতায় এতিম শিশুদের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং এতিম শিশুদের মাঝে খাদ্য দান মহৎ কাজ, এটি সকলকে অবহিত করেছেন। তিনি এতিম শিশুদের খোঁজখবর নেন এবং এই কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সংস্থাটি খাদ্য সামগ্রী ছাড়াও এতিম শিশুদের জন্য শিক্ষা উপকরণ, টিউশন ফিস, চিকিৎসা সহায়তা, পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews