
নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা সদর থানার চানমারি শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোড, চানমারি শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে ছাহিল মাহমুদ (২৫) ও মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন শুভ (২৩)। তারা আশিক গ্রুপের সদস্য বলে জানিয়েছে এসআরবি।
অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কেএমপির খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।