বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার ​ঝিনাইদহে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য: রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক ছাড়াই প্রশ্নপত্র তৈরির অভিযোগ যশোরে গ্রেফতারি পরোয়ানা তামিলে গিয়ে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযোগের মুখে এএসআই আশরাফুল মোংলায় ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর সীমান্তে ১৮ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামালসহ ২ জন আটক খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেপ্তার যশোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ৯ বছর আগের বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা সদর থানার চানমারি শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোড, চানমারি শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে ছাহিল মাহমুদ (২৫) ও মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন শুভ (২৩)। তারা আশিক গ্রুপের সদস্য বলে জানিয়েছে এসআরবি।

অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কেএমপির খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews