বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত শার্শায় ১৮ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেফতার ৫০ বছরের ঐতিহ্য, মাটির খেলনার মায়া—দুর্গাপূজায় জমজমাট চিনাটোলা বাজার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নে সার ডিলার নিয়োগ ঘিরে বিতর্ক: সুবিধা নেওয়ার অভিযোগে নানা গুঞ্জন মসজিদ-মন্দির সব সময় রাজনীতির বাইরে রাখতে হবে: প্রতিমন্ত্রী অমিত ‘বিদ্রোহী’ প্রকাশে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি নিরাপত্তাহীন পরিবারের সংবাদ সম্মেলন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিটি মন্ডপে নিরাপত্তা নিশ্চিত আছে- নুরুল আবসার যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন

শার্শায় ১৮ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮ পিস স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ এক চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মো. আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হক ও এসআই (নিঃ) শেখ মো. জাহিদুল আলমসহ সঙ্গীয় ফোর্স শার্শা থানাধীন খাজুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে দক্ষিণ বুরুজবাগান গ্রামস্থ ‘প্রাইম ব্রিকস’ নামক ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে মো. আলাউদ্দীন (৫২) কে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি করে তার হেফাজতে থাকা ১৮ পিস স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মো. আলাউদ্দীন (৫২) শার্শা থানার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ৯০ গ্রাম (১৮০ ভরি) বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews