মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন যশোরে সঙ্গীসহ নিউ সোনা ইট ভাটা মালিককে হত্যার অপচেস্টা মণিরামপুরে শোকের মাতমঃ ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে স্ব-পরিবারের মৃত্যু! ভাঙ্গায় ব্রিজে ওপরে ট্রাক উল্টে চালক-হেলপার ২জন গুরুতর আহত হারানো বিজ্ঞপ্তি! খুঁজে পেতে মানবিক সাহায্যের আবেদন ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় যশোর ও নড়াইলে এসআরবি-৬-এর কঠোর নজরদারি যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর আব্দুস সালাম আজাদ লাইভে এসে নারীর আত্মহত্যা, থানায় মামলা শার্শা থানার ওসি শামিনুল’র বিরুদ্ধে অভিযুক্তের পক্ষ নেওয়ার অভিযোগ

যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় ৭৬টি শাড়ী, ৩টি কম্বল, ০.৫ কেজি জিরা, ৭ প্যাকেট ফুসকা, ১.৫ কেজি কিসমিস ও ১০১টি কসমেটিক্স সামগ্রী। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews