
বিল্লাল হোসেন (বনি) : যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সোমবার ১৯ অক্টোবর এই পরিষদ গঠন করা হয়।
এই উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষাল, দড়াটানা মাদ্রাসার ও সতিঘাটা মাদ্রাসার মোহতামিম মাওলানা নাসিরুল্লা, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা যুবদলের আহ্বায়ক এস কে তমাল আহমেদ, যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মুখপাত্র মোঃ আবু সাঈদ।
তিনজন উপদেষ্টা হলেন জাহিদ হাসান টুকুন, তপন ঘোষাল ও মাওলানা নাসিরুল্লা।
কার্যকরী পরিষদে সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। তমাল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক। সাধারণ সদস্য আবু সাঈদ।