মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন যশোরে সঙ্গীসহ নিউ সোনা ইট ভাটা মালিককে হত্যার অপচেস্টা মণিরামপুরে শোকের মাতমঃ ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে স্ব-পরিবারের মৃত্যু! ভাঙ্গায় ব্রিজে ওপরে ট্রাক উল্টে চালক-হেলপার ২জন গুরুতর আহত হারানো বিজ্ঞপ্তি! খুঁজে পেতে মানবিক সাহায্যের আবেদন ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় যশোর ও নড়াইলে এসআরবি-৬-এর কঠোর নজরদারি যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর আব্দুস সালাম আজাদ লাইভে এসে নারীর আত্মহত্যা, থানায় মামলা শার্শা থানার ওসি শামিনুল’র বিরুদ্ধে অভিযুক্তের পক্ষ নেওয়ার অভিযোগ

নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

উজ্জ্বল, রায় নড়াইল:নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু। নড়াইলের গোবরা বাজারে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর)সকালে সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনের সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা রানী বিশ্বাস নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলিশাখালী গ্রামের গনেশ সরকারের স্ত্রী, পেশায় তিনি একজন রঙ মিস্ত্রী।
পুলিশ ও নিহতের সূত্রে জানা যায়, মুক্তা রানী সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে মুশুড়িয়া গ্রামে রংয়ের কাজের উদ্দেশ্যে সহকর্মীর মোটরসাইকেল পেছনে উঠে রওনা হন।পথিমধ্যে গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পিছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মুক্তা রাস্তার উপর সিটকে পড়েন ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews