সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি! খুঁজে পেতে মানবিক সাহায্যের আবেদন ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় যশোর ও নড়াইলে এসআরবি-৬-এর কঠোর নজরদারি যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর আব্দুস সালাম আজাদ লাইভে এসে নারীর আত্মহত্যা, থানায় মামলা শার্শা থানার ওসি শামিনুল’র বিরুদ্ধে অভিযুক্তের পক্ষ নেওয়ার অভিযোগ যশোরে উত্তরা হাসপাতালে প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ স্বজনদের বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ভ্যানচালক আটক পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভা কর্তৃপক্ষের অভিযোগ! দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই মূল লক্ষ্য: এসআরবি-৬

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় যশোর ও নড়াইলে এসআরবি-৬-এর কঠোর নজরদারি

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে যশোর ও নড়াইল জেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে এসআরবি-৬। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। পাশাপাশি শহরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন মন্দির পরিদর্শনকালে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৬-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক।

তিনি জানান, এসআরবি-৬-এর দায়িত্বাধীন এলাকায় মোট ১ হাজার ২৭৮টি পূজামণ্ডপ রয়েছে। গত ১৩ অক্টোবর থেকে আগামী ২১ অক্টোবর পর্যন্ত এসব মণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় নিরাপত্তা জোরদারে বিশেষ টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং সেল সক্রিয় রাখা হয়েছে।

তিনি আরও জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শহরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টা নিরাপত্তা ডিউটি পালন করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের শঙ্কা ছাড়াই নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রেস ব্রিফিং ও মন্দির পরিদর্শনকালে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews