বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন, প্রতিপক্ষের হামলায় আহত একাধিক। যশোর সীমান্তে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করলো বিজিবি অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনকে দেখতে বাসায় ছুটে গেলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত যবিপ্রবিতে বীর প্রতীক তারামন বিবি হলের অন্তঃহল বার্ষিক প্রতিযোগিতা ২০২৬ শুরু বেনাপোল বন্দরের নিহত শ্রমিকের পরিবারকে ২০ হাজার ও আহত শ্রমিককে ১০ হাজার টাকা সহায়তা মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কেসিসির পুরস্কার বিতরণ ঝিনাইদহে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার

মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) রাত ১টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ থেকে মোংলাগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-১। মোঃ ইব্রাহিম (২৩), পিতা- মিলন তালুকদার, সাং- ফুলহাতা, থানা- মোড়েলগঞ্জ, জেলা- বাগেরহাট।২। পারভেজ আহমেদ (২৫), পিতা- ওয়ারিসুল হক, সাং- বৈকুণ্ঠপুর, থানা- রংপুর, জেলা- রংপুর।
৩। আমিনুর রহমান (৩২), পিতা- জাহাঙ্গীর আলম, সাং- বেলুবালারহাট, থানা- কোতোয়ালী, জেলা- রংপুর।
৪। নূর আমিন (২৮), পিতা- লিজু মিয়া, সাং- বৈকুণ্ঠপুর, থানা- রংপুর, জেলা- রংপুর।

এসময় তাদের হেফাজত থেকে ৭৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত ইব্রাহিম তালুকদারকে গত ০৬ জুলাই ২০২৬ তারিখে বাগেরহাটের রামপাল থেকে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছিল। জামিনে বের হয়ে সে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়ে। এছাড়া পারভেজ আহমেদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে উদ্ধারকৃত মালামালসহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews