বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন, প্রতিপক্ষের হামলায় আহত একাধিক। যশোর সীমান্তে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করলো বিজিবি অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনকে দেখতে বাসায় ছুটে গেলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত যবিপ্রবিতে বীর প্রতীক তারামন বিবি হলের অন্তঃহল বার্ষিক প্রতিযোগিতা ২০২৬ শুরু বেনাপোল বন্দরের নিহত শ্রমিকের পরিবারকে ২০ হাজার ও আহত শ্রমিককে ১০ হাজার টাকা সহায়তা মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কেসিসির পুরস্কার বিতরণ ঝিনাইদহে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার

দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন, প্রতিপক্ষের হামলায় আহত একাধিক।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার চরাঞ্চল চিলমারী ইউনিয়নে এক সহকারী শিক্ষিকার বদলি বাতিলের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ১১৮ নম্বর পূর্ব খাজিরাথাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​স্থানীয় সূত্র ও মানববন্ধনে অংশগ্রহণকারীদের সূত্রে জানা যায়, চিলমারী ইউনিয়নটি নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল হওয়ায় বাইরের এলাকা থেকে আসা অধিকাংশ শিক্ষকই এখানে নিয়মিত অবস্থান বা দায়িত্ব পালন করতে চান না। তবে শিক্ষক মোছা. পারভীন আক্তার স্থানীয় বাসিন্দা হওয়ায় দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গত ৩০ সেপ্টেম্বর তার বদলির আদেশ জারি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবক ও এলাকাবাসী।

​এরই ধারাবাহিকতায় রোববার ১১ টা ৩০ মিনিটের দিকে শিক্ষিকা পারভীন আক্তারের বদলি আদেশ বাতিলের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে এক শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে, মানববন্ধন চলাকালে হঠাৎই বাবু ঢালী, আবু সুফিয়ান ও সবুজ ঢালীসহ একদল ব্যক্তি এসে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মানববন্ধনের পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয়।

​হামলায় দিলু ব্যাপারীর ছেলে শাহ আলী গুরুতর আহত হন। তিনি বর্তমানে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সংঘাতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

​তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন প্রতিপক্ষের আনোয়ার ঢালী। তিনিও সংঘর্ষের ঘটনায় আহত হয়ে বর্তমানে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।

​এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি তদারকি করা হচ্ছে এবং অভিযোগের বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews