বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন, প্রতিপক্ষের হামলায় আহত একাধিক। যশোর সীমান্তে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করলো বিজিবি অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনকে দেখতে বাসায় ছুটে গেলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত যবিপ্রবিতে বীর প্রতীক তারামন বিবি হলের অন্তঃহল বার্ষিক প্রতিযোগিতা ২০২৬ শুরু বেনাপোল বন্দরের নিহত শ্রমিকের পরিবারকে ২০ হাজার ও আহত শ্রমিককে ১০ হাজার টাকা সহায়তা মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কেসিসির পুরস্কার বিতরণ ঝিনাইদহে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার

যশোর সীমান্তে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করলো বিজিবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান অপু,যশোর: যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ হিজলী, বেনাপোল আইসিপি ও বেনাপোল বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৪৮ বোতল WINCEREX SYRUP, ৮৮টি শাড়ি, ০১টি থ্রি-পিস, ০৮টি কম্বল, ০২ প্যাকেট ফুচকা, ০১ কেজি কিসমিস, ৮৮ পিস কলম, ১৯০টি চকলেট, ১৮৭ পিস ঔষধ ও ১৫৪টি কসমেটিক্স সামগ্রী। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১০,০২,৯৬০ টাকা (দশ লক্ষ দুই হাজার নয়শত ষাট টাকা)।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews