শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁকড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪ সহপাঠীকে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটানোর অভিযোগ যবিপ্রবি শিক্ষার্থীর বিরুদ্ধে বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই, এনপিজেএ বাংলাদেশের শোক যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত মনিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে শহীদ ইকবাল দীর্ঘদিনের খেদমত শেষে বাইতুল আমান মসজিদের খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিককে অশ্রুসজল সংবর্ধনা ও বিদায় দেখার কেউ নেইঃ পুকুরের উপর নড়বড়ে কাঠের দোকানে বৃদ্ধার মানবতার জীবন! যশোর সীমান্তে ৬ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে মানববন্ধন ডায়ের খালের গেটে শ্রমিকদের সঙ্গে পানিতে নেমে শেওলা পরিষ্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম

বাঁকড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাঁকড়া (ঝিকরগাছা) প্রতিনিধি:যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এবং বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম।

পুলিশ জানায়, অভিযানে সাধন কুমার, মিঠুন কুমার, নয়ন কুমার ও জনি নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় সাধন কুমারের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

গ্রেপ্তার সাধন কুমার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ আরও জানায়, এর আগে মাদকসংক্রান্ত একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার বিকেলে সাধন কুমারকে গ্রেপ্তার করতে গেলে তাঁর পরিবারের কয়েকজন নারী সদস্য পুলিশের সঙ্গে মারমুখী আচরণ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাধন কুমারসহ তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাঁদের ভাষ্য, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

অভিযানের নেতৃত্ব দেওয়া নাভারন সার্কেলের এএসপি আরিফুল ইসলাম বলেন, “ঝিকরগাছা উপজেলায় কোনো মাদক কারবারি থাকবে না। যেকোনো মূল্যে আমরা মাদক কারবারিদের নির্মূল করব। প্রয়োজনে মাদক কারবারিদের পেছনে থাকা ব্যক্তিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে আমরা দ্বিধা করব না।”

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews