শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক মনিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে শহীদ ইকবাল দীর্ঘদিনের খেদমত শেষে বাইতুল আমান মসজিদের খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিককে অশ্রুসজল সংবর্ধনা ও বিদায় দেখার কেউ নেইঃ পুকুরের উপর নড়বড়ে কাঠের দোকানে বৃদ্ধার মানবতার জীবন! যশোর সীমান্তে ৬ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে মানববন্ধন ডায়ের খালের গেটে শ্রমিকদের সঙ্গে পানিতে নেমে শেওলা পরিষ্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য! নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর

দীর্ঘদিনের খেদমত শেষে বাইতুল আমান মসজিদের খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিককে অশ্রুসজল সংবর্ধনা ও বিদায়

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: দীর্ঘদিন সুনামের সঙ্গে দ্বীনি খেদমত শেষে সম্মান ও ভালোবাসার মধ্য দিয়ে বিদায় গ্রহণ করেছেন স্কুল পাড়া রাজারহাট রেলগেট বাইতুল আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিক কাসেমী।
​আজ মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের যৌথ উদ্যোগে এক বিশেষ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়কালে খতিব সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে মসজিদ কমিটির পক্ষ থেকে তাঁকে নগদ ৫০ হাজার টাকার চেক এবং বিভিন্ন উপহারসামগ্রী (হাদিয়া) হস্তান্তর করা হয়।
​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইতুল আমান মসজিদ কমিটির সভাপতি মোহাম্মাদ নাসির উদ্দিন ও সেক্রেটারি মাহফুজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিগণ।
​বিদায়ের মুহূর্তটিতে এক আবেগঘন ও হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের চেনা আলেম ও দ্বীনি পথপ্রদর্শককে বিদায় জানাতে গিয়ে উপস্থিত অনেক মুসল্লিই অশ্রুসজল হয়ে পড়েন।
​বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, “আলেম-উলামাগণ দ্বীনের খাদেম। তাঁদের সম্মানের সঙ্গে বিদায় জানানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। সমাজ ও দ্বীনের খেদমতে মাওলানা আবু বক্কর সিদ্দিক কাসেমীর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।”
​অনুষ্ঠান শেষে মাওলানা সাহেবের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং ভবিষ্যতের বরকতময় পথচলা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews