শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধ, গোপালগঞ্জে বসতভিটা ও মার্কেট ভাঙচুরের অভিযোগ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে যশোরের মোর্তজা হোসেন সাংগঠনিক সম্পাদক মনোনীত যশোরে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক, জব্দ প্রাইভেট কার বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত: অমিত প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও ভাঙ্গা থানায় দুই অতিরিক্ত ডিআইজির পরিদর্শন, পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে নানা দিকনির্দেশনা মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ৬০ লাখ টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, গ্রেপ্তার ৫ জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশু সুরক্ষায় শ্যামনগরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে যশোরের মোর্তজা হোসেন সাংগঠনিক সম্পাদক মনোনীত

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোর্তজা হোসেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খানের স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ পদে মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার সেগুনবাগিচায় বিএমএ ভবন অডিটোরিয়ামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত দেশের বিভিন্ন বেসিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে ফেডারেশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জনাব আব্দুর রহিম বক্স দুদুকে সভাপতি এবং মো. হুমায়ুন কবির খানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

একই চিঠিতে মো. মোর্তজা হোসেনকে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করার কথা জানিয়ে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

চিঠিতে আরও আশা প্রকাশ করা হয়, তাঁর নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং সংশ্লিষ্ট বেসিক ইউনিয়ন আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।

যশোরের পরিবহন শ্রমিক সংগঠনের একজন নেতার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়াকে সংগঠনের জন্য তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews