শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত: অমিত প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও ভাঙ্গা থানায় দুই অতিরিক্ত ডিআইজির পরিদর্শন, পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে নানা দিকনির্দেশনা মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ৬০ লাখ টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, গ্রেপ্তার ৫ জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশু সুরক্ষায় শ্যামনগরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যশোরে অবসরপ্রাপ্ত সম্মিলিত সামরিক ক্লাবের উদ্যোগে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত। যশোর সীমান্তে ৭ লাখ ৮৭ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক ঝিনাইদহ সদরে ২০.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ পতিত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী শেখ কবিরের পিএস আশরাফুজ্জামান (মনা) কতৃক জমি জমা নিয়ে বিরোধের জেরে এসিড নিক্ষেপের মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আশরাফুজ্জামান (মনা) সহ তার চ্যালা বিল্লাল হোসেনের এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ শে নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী বাসস্ট্যান্ডে ভুক্তভোগী পরিবারের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ মুজাহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ আসমা আক্তার খুশি সহ পরিবার ও সদস্যরা।
খুশি তার বক্তব্যে বলেন, উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী গ্রামের মৃত আনছার উদ্দিনের ছেলে শাহীন ও তার দুই বোনের কাছ থেকে জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। শাহীন একজন প্রতারক ছেলে আমাদের কাছে জমি বিক্রয় করে এখন অস্বীকার করছে আমার স্বামী ও দেবর বিল্লাল হোসেন বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে বিভিন্ন সময় আমার পরিবারকে মিথ্যা মামলা সহ জীবন নাশকের হুমকি দিয়ে আসছে।রাতের অন্ধকারে ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী শেখ কবিরের পিএস আশরাফুজ্জামান (মনা) ও বিল্লাল সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি জোরপূর্বক দখল করে।আমার পরিবার বাঁধ দিলে বড় কুপট গ্রামের মহাসিন আলীর ছেলে ও শাহিনের জামাই বিল্লাল বাদী হয়ে গত ১৮ নভেম্বর-২০২৬ তারিখে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এসিড নিক্ষেপের একটি মামলা করে।যাহাতে আমার স্বামী মুজাহিদুল ইসলাম ও দেবর বিল্লাল হোসেন সাতক্ষীরা জেলা কারাগারে আছে।বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার সহ সন্ত্রাসী দখলবাজ আশরাফুজ্জামান মনা ও বিল্লালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানাচ্ছি। এবং আমার স্বামী মুজাহিদুল ইসলাম ও দেবর বিল্লাল হোসেনের নিঃশর্ত মুক্তি পেতে পারি তার দাবি জানাচ্ছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews