শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত: অমিত প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও ভাঙ্গা থানায় দুই অতিরিক্ত ডিআইজির পরিদর্শন, পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে নানা দিকনির্দেশনা মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ৬০ লাখ টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, গ্রেপ্তার ৫ জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশু সুরক্ষায় শ্যামনগরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যশোরে অবসরপ্রাপ্ত সম্মিলিত সামরিক ক্লাবের উদ্যোগে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত। যশোর সীমান্তে ৭ লাখ ৮৭ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক ঝিনাইদহ সদরে ২০.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অভয়নগরে ৬০ লাখ টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, গ্রেপ্তার ৫

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক| যশোর বুলেটিন:যশোরের অভয়নগরে অবৈধভাবে পাচারের সময় আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের ১৫০ টন সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে এসআরবি-৬ ও নৌ পুলিশের যৌথ আভিযানিক দল। এ ঘটনায় ছয়জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে পাঁচজন গ্রেপ্তার রয়েছেন। তবে জাহাজের মাস্টার পালিয়ে গেছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ৩টার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফরাজি ঘাটে অভিযান চালিয়ে এসব গম ও লাইটার জাহাজ জব্দ করা হয়।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বিদেশ থেকে সমুদ্রপথে আমদানি করা গমের একটি চালান মোংলা বন্দরে আসার পথে বাগেরহাটের হারবাড়িয়া এলাকায় একটি চক্র বিদেশি জাহাজ থেকে আনুমানিক ১৫০ টন গম অন্য একটি বাংলাদেশি লাইটার জাহাজে খালাস করে। পরে ওই গম যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বেঙ্গল খেয়াঘাটে নিয়ে আসা হয়।

এ তথ্যের ভিত্তিতে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি ও নৌ পুলিশ, অভয়নগর যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় ১৫০ টন সরকারি গম, একটি লাইটার জাহাজসহ ছয়জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে এসআরবি-৬ ও নৌ পুলিশের সদস্যদের পাশাপাশি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু এবং সহকারী কমিশনার (ভূমি) আবির আনসারী উপস্থিত ছিলেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের, জব্দ করা গম ও লাইটার জাহাজ নৌ পুলিশ অভয়নগরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: এসআরবি-৬

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews