বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশু সুরক্ষায় শ্যামনগরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যশোরে অবসরপ্রাপ্ত সম্মিলিত সামরিক ক্লাবের উদ্যোগে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত। যশোর সীমান্তে ৭ লাখ ৮৭ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক ঝিনাইদহ সদরে ২০.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ ১৮ বছর বয়সী যুবক গ্রেফতার ডুমুরিয়ার চুকনগরে এসসিপিবি খুলনা বিভাগ ১ম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতা-২৬ ও নবগঠিত কমিটির বরণ অনুষ্ঠিত যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যবিপ্রবিতে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক মহেশপুরে এসআরবি’র অভিযান ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশু সুরক্ষায় শ্যামনগরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধি ঃ দুর্যোগকালীন সময়ে জেন্ডারভিত্তিক সহিংসতা থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা,বিশেষ করে কন্যাশিশু ও প্রতিবন্ধী শিশুদের নিরাপত্তা এবং বিশেষ চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে সাতক্ষীরার শ্যামনগরে শিশুদের উদ্যোগে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) পাবলিক লাইব্রেরীতে উপজেলা জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি হ্রাস শিশু ফোরামের আয়োজনে জাগ্রত যুব সংঘ (জেজেএস), এসসিভিএল প্রকল্প; কিন্ডারনটহিলফে (কেএনএইচ) ও বিএমজেড এর সহযোগীতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শারিদ বিন শফিক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন খান , উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হাজী নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম পল্টু ও উপজেলা পর্যায়ের সিপিপি নেতৃবৃন্দ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, শিশু ফোরামের সদস্য ও অভিভাবকরা।
সভায় শ্যামনগর উপজেলা জলবায়ু শিশু ফোরামের সদস্য তাবাসসুম তাহরিমা ও মিম দুর্যোগকালীন সময়ে জেন্ডারভিত্তিক সহিংসতা থেকে শিশুদের সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করে। এতে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও বাস্তুচ্যুতির কারণে শিশুদের নিরাপত্তা ঝুঁকি, আশ্রয়কেন্দ্রে নারী ও শিশুদের জন্য পৃথক নিরাপদ স্থান, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পৃথক শৌচাগার, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং প্রতিবন্ধী শিশুদের জন্য প্রবেশগম্য সুযোগ-সুবিধার অভাব তুলে ধরা হয়।
উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে শিশুরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে। উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সিপিপি প্রতিনিধি, শিক্ষক ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যরা শিশুদের উত্থাপিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। বক্তারা দুর্যোগকালীন সময়ে শিশুদের নিরাপত্তা,জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রতিবন্ধীবান্ধব আশ্রয়কেন্দ্র, কন্যাশিশুদের জন্য নিরাপদ পরিবেশ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।সভায় শিশুদের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় কন্যাশিশু ও প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা, আশ্রয়কেন্দ্রে নারী ও শিশুদের জন্য পৃথক ও নিরাপদ ব্যবস্থা, সহজ অভিযোগ জানানোর সুযোগ, শিশুদের অংশগ্রহণে সুরক্ষা কমিটি গঠন এবং দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা শুধু আশ্রয় ও ত্রাণ নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ নয়; প্রতিটি শিশুর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে কন্যাশিশু ও প্রতিবন্ধী শিশুদের প্রয়োজন বিবেচনায় রেখে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা ও দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় সরকার, প্রশাসন, সিপিপি, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশুদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বের প্রশংসা করা হয় এবং দুর্যোগকালীন সময়ে কোনো শিশুই যেন সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

ছবির ক্যাপশন- জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশু সুরক্ষায় অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews