রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করলো বিজিবি যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সুন্দরবনকে নিরাপদ রাখতে বড় সাফল্য: আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ বাপা যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের মতবিনিময় সভা ভাঙ্গায় মহিলা দলের কর্মীসভায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান নগরকান্দায় শিশু মাফুজা হত্যা মামলার প্রধান আসামি বাবলু গ্রেফতার ভাঙ্গায় বাসে তল্লাশি, ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ ভাঙ্গায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর ফুটবলার নিহত

সুন্দরবনকে নিরাপদ রাখতে বড় সাফল্য: আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে জলদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বড় সাফল্য পেয়েছে এসআরবি-৬। আলিফ বাহিনীর ১৫ জন সক্রিয় জলদস্যু এসআরবি-৬ এর কাছে আত্মসমর্পণ করেছে।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সদর দপ্তর, এসআরবি-৬, খুলনা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০৯ অক্টোবর ২০২৬ তারিখে সুন্দরবনে সক্রিয় জলদস্যু “আলিফ বাহিনীর” অংশবিশেষ আব্দুল্লাহ গ্রুপের ০৮ জন ও মজিদ গ্রুপের ০৭ জনসহ মোট ১৫ জন জলদস্যু এসআরবি-৬ এর নিকট আত্মসমর্পণ করে।

সুন্দরবনে জেলে, বাওয়ালি, মৌয়ালসহ হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহের জন্য সরাসরি এই বনের উপর নির্ভরশীল। তবে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বনজীবি ও স্থানীয়দের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান এবং সরকারের পুনর্বাসন উদ্যোগের ফলে পূর্বে বহু জলদস্যু বাহিনী আত্মসমর্পণ করলেও সাম্প্রতিক সময়ে নতুন দস্যুচক্রের তৎপরতা এবং পূর্বে আত্মসমর্পণকারী কতিপয় দস্যুর পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার তথ্য পাওয়া যায়। জেলে ও বনজীবীদের অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনাও সামনে আসে।

এই প্রেক্ষাপটে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-৬ গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করে। এসআরবি-৬ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক তৎপরতা, বনের প্রতিকূল পরিবেশ এবং অপরাধমূলক জীবনের অনিশ্চয়তার কারণে দস্যুরা অপরাধের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে।

এসআরবি-৬ জানায়, আলিফ বাহিনীর এই ১৫ জনের আত্মসমর্পণ সুন্দরবনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি, মৌয়াল ও অন্যান্য বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ আরও সুদৃঢ় হবে।

সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুদের অপতৎপরতা থেকে মুক্ত রাখা এবং বননির্ভর জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করাই এসআরবি-৬ এর অগ্রাধিকার। জলদস্যুতা, অপহরণ ও মুক্তিপণ আদায়সহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে এসআরবি-৬ এর অভিযান অব্যাহত থাকবে।

এসআরবি-৬ এর মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, আত্মসমর্পণকারী জলদস্যুদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews