শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাপা যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের মতবিনিময় সভা ভাঙ্গায় মহিলা দলের কর্মীসভায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান নগরকান্দায় শিশু মাফুজা হত্যা মামলার প্রধান আসামি বাবলু গ্রেফতার ভাঙ্গায় বাসে তল্লাশি, ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ ভাঙ্গায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর ফুটবলার নিহত যশোরে জমকালো আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ ক্ষমতার উৎস কিঃ ‎অভিযোগ কারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন মণিরামপুর উপজেলা আনসার কর্মকর্তা রউফ! বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্ষ দশে যবিপ্রবির ড. মো. আমিনুল ইসলাম

নগরকান্দায় শিশু মাফুজা হত্যা মামলার প্রধান আসামি বাবলু গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের নগরকান্দায় সাত বছর বয়সী শিশু মাফুজা আক্তার হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখকে (৫৮) গ্রেফতার করেছে র‌্যাবের দুটি ক্যাম্পের যৌথ দল। শুক্রবার (৯ অক্টোবর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাবলু শেখ নগরকান্দা উপজেলার তারাকান্দি গ্রামের মৃত আহমেদ শেখের ছেলে। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মাফুজা আক্তার রাখালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বাবলু শেখের নাতনি তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে মাফুজা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
এজাহারে অভিযোগ করা হয়, পূর্বশত্রুতার জেরে আসামিরা পরস্পর যোগসাজশে মাফুজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যা করেন। পরে বাবলু শেখের বসতবাড়ির দক্ষিণ পাশের বাগানে তার মরদেহ ফেলে রাখা হয়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা ইদ্রিস আলী মোল্যা বাদী হয়ে বাবলু শেখসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে নগরকান্দা থানায় হত্যা মামলা করেন। মামলাটি ২ আগস্ট দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্প ও র‌্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা বাবলু শেখকে গ্রেফতার করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews