শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাপা যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের মতবিনিময় সভা ভাঙ্গায় মহিলা দলের কর্মীসভায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান নগরকান্দায় শিশু মাফুজা হত্যা মামলার প্রধান আসামি বাবলু গ্রেফতার ভাঙ্গায় বাসে তল্লাশি, ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ ভাঙ্গায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর ফুটবলার নিহত যশোরে জমকালো আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ ক্ষমতার উৎস কিঃ ‎অভিযোগ কারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন মণিরামপুর উপজেলা আনসার কর্মকর্তা রউফ! বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্ষ দশে যবিপ্রবির ড. মো. আমিনুল ইসলাম

ভাঙ্গায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর ফুটবলার নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিনহা শেখ (১৬) নামে এক কিশোর ফুটবলার নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিনহা শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকার শাহাদাৎ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে টেকেরহাটগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায় সিনহা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৃত অবস্থায় পান। দুর্ঘটনার পর পিকআপভ্যানটি পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, সিনহা ভালো ফুটবল খেলোয়াড় হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ফুটবল খেলতে যেতেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পিকআপভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews