শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাপা যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের মতবিনিময় সভা ভাঙ্গায় মহিলা দলের কর্মীসভায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান নগরকান্দায় শিশু মাফুজা হত্যা মামলার প্রধান আসামি বাবলু গ্রেফতার ভাঙ্গায় বাসে তল্লাশি, ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ ভাঙ্গায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর ফুটবলার নিহত যশোরে জমকালো আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ ক্ষমতার উৎস কিঃ ‎অভিযোগ কারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন মণিরামপুর উপজেলা আনসার কর্মকর্তা রউফ! বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্ষ দশে যবিপ্রবির ড. মো. আমিনুল ইসলাম

ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের মতবিনিময় সভা

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থীদের গণসংযোগ বাড়ানো এবং মানুষের সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের নেতারা। শুক্রবার (৯ অক্টোবর) সকালে লাউজানী আল-হেলাল কমপ্লেক্সে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

উপজেলা স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন। সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন দলীয় মনোনীত প্রার্থীদের জনগণের কাছে গিয়ে গণসংযোগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে মানুষের সেবায় কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমির ও পৌর মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক হারুন অর রশিদ এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি ও গদখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নজরুল ইসলাম খান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, শ্রমিককল্যাণ বিভাগের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ রেজাউল ইসলাম, জামায়াত নেতা কাজী রেজাউল করিম, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মনিরুজ্জামান সুমন, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ইউসুফ আলী, শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব হোসাইন, পানিসারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মিজানুর রহমান, নাভারণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. জিয়াউল হক, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুজাহিদুল ইসলাম, হাজিরবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক শফিকুর রহমান এবং বাঁকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মো. হাবিব কায়সারসহ পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews