শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে জমকালো আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ ক্ষমতার উৎস কিঃ ‎অভিযোগ কারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন মণিরামপুর উপজেলা আনসার কর্মকর্তা রউফ! বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্ষ দশে যবিপ্রবির ড. মো. আমিনুল ইসলাম গলাচিপায় বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ দিন বদলের গল্প আর্থ-সামাজিক সমৃদ্ধির নায়ক চন্দনা রানী বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক শ্যামনগরের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে পাক্ষিক পরীক্ষা, অভিভাবক সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত জলাবদ্ধ মাঠ, শ্রেণিকক্ষের সংকট; তবু এসএসসিতে সাফল্য ভাঙ্গা বাজারে গভীর রাতে দোকান নির্মাণ, সরকারি জমির বৈধতা নিয়ে প্রশ্ন হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল কেশবপুর থানা পুলিশ

যশোরে জমকালো আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর:“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হলো “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬” এর জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সারাদেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২৬) বিকাল সাড়ে ৩টায় যশোর টাউন হল মাঠে জেলা পুলিশের আয়োজনে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং কমিটির সার্বিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার পরামর্শে ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কারিগরি সহায়তায় প্রতিযোগিতাটি পরিচালিত হয়।

প্রথমে ইউনিয়ন পর্যায়ে নারী ও পুরুষ কাবাডি দল গঠন করে উপজেলা চ্যাম্পিয়ন বাছাই করা হয়। পরে জেলা পর্যায়ে ০৮টি উপজেলার ০৮টি পুরুষ ও ০৮টি নারী টিম নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়।

জাঁকজমকপূর্ণ ফাইনালে পুরুষ বিভাগে কোতোয়ালী থানা ও অভয়নগর থানা এবং নারী বিভাগে কোতোয়ালী থানা ও বাঘারপাড়া থানা মুখোমুখি হয়। এতে পুরুষ বিভাগে অভয়নগর থানা ও নারী বিভাগে কোতোয়ালী থানা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করবে এবং বিভাগীয় পর্যায় শেষে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম। তিনি বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাজিবুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, যশোর জেলা কাবাডি ফেডারেশনের আহ্বায়ক আবুল বাশার সাইফুদ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন, জেলা ক্রীড়া সংস্থার চিন্ময় সাহা, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল মোঃ মুন্না বিশ্বাস, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইন, কাবাডি ফেডারেশন কর্তৃক মনোনীত রেফারিগণ, বিভিন্ন থানা থেকে আগত খেলোয়াড় ও কোচবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews