সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কারাবন্দী লিটু প্যারোলে মুক্ত হয়ে দেখলেন বাবার মুখ, জানাজায় আবেগঘন পরিবেশ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ যশোর সীমান্তে বিদেশি মদসহ ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক যশোরে নিজ জমির বেড়া খুলতে গিয়ে হেনস্তার শিকার ব্যবসায়ী দীর্ঘ অপেক্ষার অবসান: ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. মোঃ জাভেদ হোসেন খান গোপালগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ যশোরে অনুমতি ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে জ্বালানি বিক্রির অভিযোগ যশোর বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা যশোর সীমান্তে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

কেশবপুর যশোর প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে পলিথিনে মোড়ানো ককটেল সদৃশ্য বস্তু বিস্ফোরণে জুয়েল রানা সরদার (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। উক্ত স্হান থেকে আরও দুটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল এলাকায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের জেলেপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপপরিদর্শক তারা মিয়ার নেতৃত্বে কেশবপুর থানা পুলিশের একটি দল মধ্যকুল তৈল পাম্প মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় পাশের এলাকা থেকে বিকট শব্দ শুনে পুলিশ সদস্যরা দ্রুত উক্ত এলাকায় পৌঁছায়। সেখানে তারা জুয়েল রানা সরদারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিস্ফোরণে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো অবিস্ফোরিত দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
আহত জুয়েল রানা সরদার পেশায় বাসের হেলপার। এর আগে তিনি থ্রি-হুইলার চালাতেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে তিনটি পলিথিনে মোড়ানো ককটেল সদৃশ বস্তু লুকিয়ে রাখার সময় একটি বিস্ফোরিত হয়ে জুয়েল নিজেই আহত হয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে পুলিশি তদন্তের আগে কিছু বলতে চায় নাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews