সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যুবলীগ নেতার ওপর হামলা, গুরুতর আহত যশোরে প্রেস ও ছাপাখানা মালিক সমিতির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন মণিরামপুরে যুবদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎মণিরামপুরে সমিতির ফাঁদে পড়ে দিশেহারা গ্রাহক,বিএনপি নেতার ছায়াতলে অভিযুক্ত ২ ভাই! যশোরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি ও ফ্ল্যাট দখলের অভিযোগ, ব্যবসায়ী ও সন্তানের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন বাপা যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ ১ জন আটক, ৪৯ বিজিবির সফল অভিযান ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের ব্যতিক্রমধর্মী বিজ্ঞানমেলা অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি : উপজেলার কচুবাড়িয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে ৬টি মেহগনি গাছ কর্তন করে জোর পূর্বক জমি জবর দখলের চেষ্টা করেন একই গ্রামের সুভাষ চন্দ্র দাস। উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি জানান,

মামলার বাদী বিবেকানন্দ দাস জানান, ৯৬ নং কচুবাড়িয়া মৌজার এসএ ৫১৪, ৫৪৩ ও ৫৬১ নং খতিয়ানে পৈর্তৃক ওয়ারিশ সূত্রে এসএ দাগ নং ৭৩,৭৪,৭৫ ও ৭৮। হাল দাগ ২২১,২২৩ ও ২২৪ জমিতে প্রায় ১০০ বছরের অধিক সময় যাবত বাড়ি ও বাগানসহ ৩১ শতাংশ জমি ভোগ দখল ও আরএস রেকর্ড ৩৩১ ও ৩০৬ নিজ নামে খতিয়ানভূক্ত হয়। আরএস ২৬২ খতিয়ানে ২৩ শতাংশ জমি বাদীর আমানতকৃত।
বিবাদী সুভাষ চন্দ্র দাস জমি পাওয়ার অজুহাতে প্রায় ১৮ বছর ধরে স্থানীয় অসৎ লোকজন দিয়ে নানা ভাবে হয়রানী ও অত্যাচার করে আসছে। তাদের হাত থেকে রক্ষা পেতে বিগত ২০০৯ সালে নড়াইলের বিজ্ঞ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন, যার মামলা নং ৯৪/০৯। ওই মামলার আলোকে ফৌজদারী কার্যবিধিতে বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিরোধীয় ভূমিতে স্থিতিশীল অবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। মামলাটি আদালতে চলমান রয়েছে। আদালতের ওই নির্দেশকে অমান্য করে সুভাষ চন্দ্র দাস শনিবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে ৬টি মেহগনি গাছ কর্তন করেন। মামলার বাদী বাধাঁ দিতে গেলে মারধর করতে আসেন। পরে স্থানীয় গনমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌছালে গাছ কাটা বন্ধন করে স্থাচ্চন ত্যাগ করেন।
এব্যাপারে সুভাষ চন্দ্র দাস মামলার বিষয়টি অস্বীকার করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা তিনি জানেন না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews