রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৫১ লাখ টাকার ঘোষণা দিয়ে সাড়ে ৬ কোটি টাকার পণ্য আমদানি শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন

ওসমান হাদীর স্মরণে এমএম কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

ক্যাম্পাস রিপোর্টার: যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ওসমান হাদীর স্মরণে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এমএম কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে কলেজ ক্যাম্পাসের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ওসমান হাদীর স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় মোমবাতি হাতে নিয়ে কয়েক মিনিট নিরবতা পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। একটি সংগঠনের সক্রিয় কর্মীকে এভাবে হত্যা করে পার পাওয়া যাবে—এমন সংস্কৃতি কখনোই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, আজও এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে এবং ন্যায়বিচার বাধাগ্রস্ত হচ্ছে। অবিলম্বে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত সময়ের মধ্যেই এ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি পায়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এমএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা সবাই ওসমান হাদীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews