1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণে বাধ্য করার অভিযোগে মামলার আসামি গ্রেফতার মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা যশোরে এএসআই থেকে এসআই পদে পদোন্নতি, র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার ঝিকরগাছায় ধর্ষণের শিকার বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, অভিযুক্ত পরিবার অস্বীকার কেশবপুরে শুরু হলো সরকারি ধান ক্রয়, কৃষকদের মুখে হাসি বেনাপোল সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য আটক, গ্রেপ্তার ২ ‎শেকৃবি’র পিএইচডি পরীক্ষায় মণিরামপুরের কৃতি সন্তান আলমগীর কবীরের ঈর্ষণীয় সাফল্য যশোর ডিবির তিন এসআইকে আইজিপি ব্যাজ প্রদান নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে তারকা হলো গোলাপি আভার ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ, ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি ‎মণিরামপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মৃত্যু, বিল্লাল গাজীর গভীর শোক

বেনাপোল পৌরসভায় জোয়ার উঠেছে ধানের শীষের মনোনীত পদপ্রার্থী মফিকুল হাসান তৃপ্তি’র নির্বাচনী প্রচারণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: সামাজিক সম্পর্ক উন্নয়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮৫ যশোর শার্শা-১ আসনে সামাজিক সম্পর্ক উন্নয়ন ও নির্বাচনী প্রস্তুতি জোরদারের লক্ষ্যে বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদীপুর এলাকায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ শে নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ডের সাদীপুর গ্রামের স্কুল মাঠ প্রাঙ্গনে নির্বাচনী প্রস্তুতি উঠান বৈঠক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক।

উক্ত অনুষ্ঠানে হাজার হাজার সাধারণ মানুষ এবং বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

ধানের শীষের মনোনীত প্রাপ্ত পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর
সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি’র উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।

তিনি আরও বলেন,বিএনপি উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, শার্শা-যশোর ১ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে নেমে কাজ করছেন তারা। জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়াতে ধারাবাহিকভাবে এমন উঠান বৈঠকের আয়োজন করা হবে বলেও তারা উল্লেখ করেন।

এ উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন,জেলা বিএনপির সাবেক সদস্য মফিজুর রহমান স্বজন,উপজেলা সহ তথ্য গবেষণা বিষয়ক আতাউর রহমান আতা,বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি সাহাবুদ্দিন, সহ-সভাপতি সাহাদুর রহমান খোকন, সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সহ-সভাপতি ইদ্রিস মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,পৌর বিএনপির অর্থ সম্পাদক আব্দুস সামাদ, পুটখালী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি,পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান,যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সবুর হোসেন,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ,পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন,পৌর যুবদল ছাত্রদল শ্রমিক দল সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট