মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন যশোরে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, দোষীদের শাস্তি দাবি মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার শ্যামনগর থেকে প্রায় ছয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার যশোর হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগ, প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বিচার দাবি মুকসুদপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, ভিডিও ভাইরাল কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে অসামাজিক কাজ ও ইয়াবাসহ যুবক আটক।

যশোরে মাদকবিরোধী অভিযানে রেক্টিফাইড স্পিরিট ও গাঁজাসহ ৩ জন গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে রেক্টিফাইড স্পিরিট ও গাঁজাসহ ৩ জন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে সাজাও প্রদান করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন কুয়াদা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ মোঃ আছলাম আলী (৫৫) কে আটক করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

দ্বিতীয় অভিযানে দুপুর ১টা ৩০ মিনিটে কোতয়ালী থানাধীন গরীবশাহ মাজার এলাকায় ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ মাজেদুর রহমান (৪০) কে আটক করা হয়। পরে উপপরিদর্শক মোছাঃ রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

একই এলাকায় দুপুর ১টা ৪৫ মিনিটে আরও এক পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর নানক (৫০) কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তীতে উপপরিদর্শক মদন মোহন সাহার প্রসিকিউশনে মোবাইল কোর্ট তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews