বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোর ফতেপুর রাজাপুরে দম্পতিকে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালংকার লুট থানায় মামলা

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর সদর উপজেলার ফতেপুর রাজাপুর গ্রামে মধ্যরাতে বাড়িতে ঢুকে এক দম্পতিকে জিম্মি করে নগদ টাকা ও সোনার অলংকার লুট করে নেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের জেহের আলী মোল্লার ছেলে তুহিন ইসলামের দায়ের করা অভিযোগটি কোতয়ালি থানা পুলিশ ছিনতাইয়ের অভিযোগে মামলাটি রেকর্ড করেছে। আসামি করা হয়েছে অজ্ঞাত ৩জনকে।
এজাহারে তুহিন উল্লেখ করেছেন, ২৫ জুলাই রাত ১১টার দিকে রাতে খাওয়ার শেষে সকলে ঘুমিয়ে পড়ে। দিবাগত রাত ৩টার দিকে ক্লবসিবল গেট খোলার সংবাদ শুনে ছোট ভাইয়ের স্ত্রী শান্তা বেগম ঘুম থেকে উঠেন। সাথে সাথে তিনজন মুখোশধারী ছিনতাইকারী তাদের ঘরে ঢোকে এবং অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের কাছ থেকে নগদ ৫শ টাকা ও দুই লাখ ১২ হাজার ৫শ টাকা মূল্যের সোনার গহনা নিয়ে চলে যায়। পরে তারা চলে গেলে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews