শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএসপির ২৬২তম মাসিক সাহিত্যসভা কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাবের’ আত্মপ্রকাশ: নজরুল সভাপতি, রনি সম্পাদক ভাঙ্গায় বাসের ধাক্কায় আরেক বাসের হেলপার নিহত, আহত ৫ বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ১০ বোতল ভারতীয় মাদক সিরাপসহ গ্রেপ্তার ১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত যে বয়সে দরকার আশ্রয়, সেই বয়সে হাতে ছোনের বোঝা-৭০ বছরের খাদিজার কান্না”নেই খাবারের নিশ্চয়তা বেনাপোলে শ্রমিক রবিউল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন /শোকের ছায়া বন্দরজুড়ে, রোববার ২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা শার্শায় দুই সন্তানসহ বাবার মর্মান্তিক মৃত্যু ময়নাতদন্ত শেষে জানাজায় হাজারো মানুষের ঢল, ঘটনার নেপথ্য কারণ নিয়ে নানা প্রশ্ন শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ভাঙ্গায় বাসের ধাক্কায় আরেক বাসের হেলপার নিহত, আহত ৫

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় দুটি বাসের সংঘর্ষে মো. রাব্বি মিয়া (২৪) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি মিয়া বরিশালের পাথরঘাটা এলাকার মো. জালাল মিয়ার ছেলে। তিনি হামিম পরিবহনের বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী বিকাশ পরিবহন ও হামিম পরিবহনের দুটি বাস পাশাপাশি ঢাকার দিকে যাচ্ছিল। ব্রাহ্মণপাড়া এলাকায় পৌঁছালে হামিম পরিবহনের বাসটি সামনে থাকা বিকাশ পরিবহনের বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে হামিম পরিবহনের হেলপার রাব্বি মিয়া চাপা পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় দুই বাসের আরও পাঁচ যাত্রী আহত হন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির আহমেদ বলেন, একটি বাস আরেকটি বাসকে পেছন থেকে ধাক্কা দিলে ধাক্কা দেওয়া বাসের হেলপার নিহত হন। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews