বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শহীদ জয় যশোর : যশোরে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. রফিকুল হাসান। তিনি বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবেই নিষ্পত্তি করা সম্ভব হবে এবং উচ্চ আদালতে মামলার চাপ কমবে। তবে জনপ্রতিনিধিদের প্রতি আস্থার সংকট ও গ্রাম আদালত সম্পর্কে জনগণের সচেতনতার অভাব বড় চ্যালেঞ্জ।
সভায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাডভোকেট মহিতোষ কুমার রায় গ্রাম আদালত আইন, প্রচার-প্রচারণায় অংশীজনদের করণীয় এবং প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।
আলোচনায় অংশ গ্রহণ করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান পুলিশের প্রতিনিধি ইন্সপেক্টর রোকসানা খাতুন।
এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তর,বেসরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের প্রতিনিধিরা গ্রাম আদালতের প্রচার-প্রচারণা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
সভায় জানানো হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত যশোর জেলার গ্রাম আদালতে ৭ হাজার ৬৯০টি মামলা দায়ের হয়েছে। পূর্বের অপেক্ষমাণ ১২৪টিসহ মোট মামলা দাঁড়ায় ৭ হাজার ৮১৪টি। এর মধ্যে ৪ হাজার ২৪১টি দেওয়ানি ও ৩ হাজার ৪৪৯টি ফৌজদারি মামলা। এ সময়ে ৭ হাজার ৭৪৩টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং ৭ হাজার ২১০টি মামলার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পক্ষকে মোট ১৪ কোটি ৬০ লাখ ৯১ হাজার ৩৪০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। একটি মামলা নিষ্পত্তিতে গড়ে ১০ দিন সময় লেগেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews