বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজার থেকে চানপুষ্টি মোড় থেকে মক্রম পুট্টি হয়ে আজিনগর বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ ও গর্ত। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ১২ বছর ধরে চানপুটি মোড় থেকে আজিনগর বাজার পর্যন্ত সড়কটির প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় দিন দিন এর অবস্থা আরও খারাপ হচ্ছে। কোথাও ইট উঠে গিয়ে মাটি বেরিয়ে এসেছে, আবার কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ ছোট যানবাহনগুলোকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
বিশেষ করে বৃষ্টির সময় সড়কের গর্তগুলোতে পানি জমে দুর্ভোগ আরও বেড়ে যায়। রাতের বেলায় পানিতে ডুবে থাকা গর্ত ও ভাঙা অংশ স্পষ্টভাবে দেখা না যাওয়ায় মোটরসাইকেল ও ছোট যানবাহন চালকদের দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা
স্থানীয়রা জানান, ঘারুয়া বাজার থেকে চানপুষ্টি মোড় হয়ে আজিনগর বাজার পর্যন্ত সড়কটি এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ বিভিন্ন কাজে যাতায়াত করেন। সড়কের বেহাল অবস্থার কারণে সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে।
এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ অটোরিকশা ও ভ্যানে চলাচল করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার অবস্থা খুবই খারাপ হয়েছে। বৃষ্টি হলে গর্তে পানি জমে দুর্ভোগ আরও বেড়ে যায়। দ্রুত সংস্কার করা প্রয়োজন।”
এক কৃষক বলেন, “ঘারুয়া বাজার থেকে চানপুষ্টি মোড় হয়ে আজিনগর বাজার পর্যন্ত সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। দ্রুত সংস্কার করা হলে মানুষের যাতায়াত সহজ হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে।”
স্থানীয় কৃষকদের আরো জানান,এ সড়ক দিয়ে বিভিন্ন এলাকার কৃষিপণ্য বাজারে নেওয়া হয়। সড়কের বেহাল অবস্থার কারণে পণ্য পরিবহনে সময় বেশি লাগছে এবং যানবাহনের খরচও বেড়ে যাচ্ছে।
এলাকাবাসীর জানান, জনগুরুত্বপূর্ণ সড়কটির ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কার করে টেকসইভাবে চলাচলের উপযোগী করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সড়কটি দীর্ঘদিন ভালো থাকে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews