বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মালিকুজ্জামান কাকা:যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে দিবসটি উপলক্ষে র‍্যালি আয়োজন করা হয়।
র‍্যালিতে সভাপতিত্ব করেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত। এ সময় উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর (সুমন), হাসপাতালের আরএমও ডা. আহসান কবির বাপ্পিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।
দিবসটি উপলক্ষে বক্তারা হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তারা ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার, নিয়মিত ব্যায়াম ও হাঁটা, লবণ, চিনি ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার কম খাওয়া এবং বেশি করে শাকসবজি ও ফলমূল গ্রহণের পরামর্শ দেন।
এছাড়া রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করা হয়। বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা হঠাৎ দুর্বলতার মতো সতর্কতামূলক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews