
যশোর অফিস : যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার ৩০ আগস্ট ২০২৬ বিকেল ২টা ৪৫ মিনিটে কোতয়ালী থানাধীন ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকার এ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার এসআই মোঃ সাইফুল ইসলাম ও এসআই মোঃ আব্দুল্লাহ আল মামুন সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এসময় মোঃ সিরাজুল ইসলাম রিপন ওরফে রিপন (৩৭) কে আটক করা হয়। পরে তার সাথে থাকা কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ২৭ হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতের পরিচয় নাম: মোঃ সিরাজুল ইসলাম রিপন (৩৭)পিতা: মোঃ নজরুল,মাতা: মোছাঃ নবিছন খাতুন,স্থায়ী ঠিকানা: গ্রাম- বাদে নাভারণ, পশ্চিম পাড়া, থানা- শার্শা, জেলা- যশোর,বর্তমান ঠিকানা: এ/পি তালতলা, বুরুজবাগান, আব্দুল মালেকের বাসার ভাড়াটিয়া, কোতয়ালী, যশোর।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।