মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ৬২ বছর বয়সী অশোক বিশ্বাস নিখোঁজ কেশবপুরে স্বামীকে হ্যানিট্রাপে ফাঁসিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: স্ত্রীর সংবাদ সম্মেলন ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত ‎সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছে বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার কেশবপুরে মাছের ঘেরে নেওয়ার পথে ৩২ ব্যারেল পোল্ট্রি লিটারসহ আটক ২, জরিমানা ৪৫০০ টাকা ঝিনাইদহ এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু বাঁকড়ায় তামাকমুক্ত দিবস পালিত, ই-সিগারেট নিষিদ্ধের দাবি ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! আতঙ্কে ভুক্তভোগী পরিবার, প্রশাসনের সহযোগিতা কামনা চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী পালন, এম এম কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর:জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজ শাখা ছাত্রদল।

​আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজ কেন্দ্রীয় মসজিদের আশপাশ ও বিজ্ঞান ভবনের সামনে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কবির স্মৃতি স্মরণ এবং ক্যাম্পাসের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
​কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশ নেন। উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম, অধ্যাপক ইদ্রিস হোসেন, সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির, প্রভাষক সজীব কুন্ডু ও প্রভাষক ফাহাদ হোসেন।
​এ ছাড়া যশোর জেলা ও কলেজ ছাত্রদলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, এম এম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সহসভাপতি টিটন তরফদার ও যুগ্ম সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
​ছাত্রদলের নেতারা জানান, জাতীয় কবির প্রয়াণ দিবসে তাঁর স্মৃতিকে অম্লান করে রাখতে এবং সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে পরিবেশ রক্ষায় এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews