মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ৬২ বছর বয়সী অশোক বিশ্বাস নিখোঁজ কেশবপুরে স্বামীকে হ্যানিট্রাপে ফাঁসিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: স্ত্রীর সংবাদ সম্মেলন ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত ‎সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছে বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার কেশবপুরে মাছের ঘেরে নেওয়ার পথে ৩২ ব্যারেল পোল্ট্রি লিটারসহ আটক ২, জরিমানা ৪৫০০ টাকা ঝিনাইদহ এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু বাঁকড়ায় তামাকমুক্ত দিবস পালিত, ই-সিগারেট নিষিদ্ধের দাবি ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! আতঙ্কে ভুক্তভোগী পরিবার, প্রশাসনের সহযোগিতা কামনা চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি

ঝিনাইদহ এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

পাপন চৌধুরী;ঝিনাইদহ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝিনাইদহ জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু। তিনি জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে পাঠানো এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। সোমবার (১২ অক্টোবর) থেকে সিদ্ধান্তটি কার্যকর হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা কমিটির সাবেক আহ্বায়ক তারেক রেজার আকস্মিক পদত্যাগের পর পদটি শূন্য হয়। এ পরিস্থিতিতে জেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে কেন্দ্রীয় নেতৃত্ব আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডুকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয়।

আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু দীর্ঘদিন ধরে ঝিনাইদহের স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে যুক্ত। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগো দল)-এর তৃণমূল রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তী সময়ে তিনি ঝিনাইদহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। গত বছর এনসিপি গঠিত হলে তিনি দলটিতে যোগ দেন। এরপর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু বলেন, “কেন্দ্রীয় নেতৃত্ব আমার প্রতি যে সাংগঠনিক আস্থা রেখেছেন, ঝিনাইদহের সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তার মর্যাদা রক্ষা করব। ফ্যাসিবাদের দোসরদের রুখে দিয়ে জেলাজুড়ে এনসিপির রাজনৈতিক ও সামাজিক অবস্থান আরও মজবুত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার।”

এ বিষয়ে এনসিপির ঝিনাইদহ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মো. হামিদ পারভেজ মিয়া বলেন, “কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি আমরা পূর্ণ শ্রদ্ধাশীল। পারস্পরিক ঐক্য, সুদৃঢ় সমন্বয় ও মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ঝিনাইদহে দলের সাংগঠনিক ভিতকে আরও শক্তিশালী করতে আমরা একসঙ্গে কাজ করব।”

কেন্দ্রীয় নেতৃত্বের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা কমিটির নেতৃত্বে পরিবর্তন এসেছে। নতুন দায়িত্বে আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু জেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews