মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ৬২ বছর বয়সী অশোক বিশ্বাস নিখোঁজ কেশবপুরে স্বামীকে হ্যানিট্রাপে ফাঁসিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: স্ত্রীর সংবাদ সম্মেলন ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত ‎সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছে বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার কেশবপুরে মাছের ঘেরে নেওয়ার পথে ৩২ ব্যারেল পোল্ট্রি লিটারসহ আটক ২, জরিমানা ৪৫০০ টাকা ঝিনাইদহ এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু বাঁকড়ায় তামাকমুক্ত দিবস পালিত, ই-সিগারেট নিষিদ্ধের দাবি ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! আতঙ্কে ভুক্তভোগী পরিবার, প্রশাসনের সহযোগিতা কামনা চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি

বাঁকড়ায় তামাকমুক্ত দিবস পালিত, ই-সিগারেট নিষিদ্ধের দাবি

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মফিজুর রহমান, বাঁকড়া (ঝিকরগাছা):যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে এসব কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘ই-সিগারেট/ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করুন, শিশু ও তরুণদের রক্ষা করুন’।

সকাল সাড়ে নয়টায় বাঁকড়া বাজারের পাঁচ রাস্তার মোড় থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কপোতাক্ষ সেতু প্রদক্ষিণ করে প্রেসক্লাব বাঁকড়ায় গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁকড়া বাজারের সমাজসেবী ও মাটশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি রবিউল ইসলাম। সভায় মুখ্য আলোচক ছিলেন পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক ও প্রেসক্লাব বাঁকড়ার সভাপতি মুহা. আবুল কালাম আজাদ।

সভায় বক্তব্য দেন বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন খান, জ্যেষ্ঠ শিক্ষক ইসমাইল হোসেন, প্রেসক্লাব বাঁকড়ার সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর এবং বাঁকড়া কপোতাক্ষ যুব সংসদের সভাপতি হাফিজুর রহমান।

বক্তারা তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে শিশু-কিশোর ও তরুণদের এসব পণ্যের ব্যবহার থেকে রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আসাদুল ইসলাম, ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান ও হাফিজুর রহমান শিল্পী এবং সাংবাদিক মফিজুর রহমান, তারেকুজ্জামান, শাহাবুদ্দীন, আরিফ বিল্লাহ ও আবু মুছা। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ তামাকবিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, পল্লী প্রগতি সংস্থা, প্রেসক্লাব বাঁকড়া এবং বাঁকড়া কপোতাক্ষ যুব সংসদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews