মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কারাবন্দী লিটু প্যারোলে মুক্ত হয়ে দেখলেন বাবার মুখ, জানাজায় আবেগঘন পরিবেশ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ যশোর সীমান্তে বিদেশি মদসহ ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক যশোরে নিজ জমির বেড়া খুলতে গিয়ে হেনস্তার শিকার ব্যবসায়ী দীর্ঘ অপেক্ষার অবসান: ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. মোঃ জাভেদ হোসেন খান গোপালগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ যশোরে অনুমতি ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে জ্বালানি বিক্রির অভিযোগ যশোর বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা যশোর সীমান্তে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:সবুজ হোক পরিবেশ, সুন্দর হোক আগামী—এই প্রত্যয়ে গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) গোপালগঞ্জে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. আহমদ কবির এবং গোপালগঞ্জের সিনিয়র সাংবাদিক ও গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারসহ এক্সিকিউটিভ ক্লাবের সদস্যরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে শীতল রাখে না, এটি মানুষের জন্য অক্সিজেন, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা বলেন, “আজ একটি গাছ লাগাই, আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলি।” সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন উদ্যোগ পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তির তাৎপর্য তুলে ধরে আয়োজকেরা জানান, সংগঠনের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
“সবুজ হোক পরিবেশ, সুন্দর হোক আগামী”—এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews