মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২ শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পেইন ঝিনাইদহে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার জেলা পুলিশ যশোরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৪৫ জনকে পুরস্কার ও ৪ জনকে পিআরএল বিদায় জেলা পুলিশ যশোরের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত বৈদ্যুতিক পাখার আঘাতে শিশু শিক্ষার্থীর মৃত্যু! মণিরামপুরে নববধূ সুমাইয়ার মৃত্যু: আত্মহত্যা, নাকি হত্যার পর সাজানো হয়েছিল ঘটনা হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন

জেলা পুলিশ যশোরের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর: জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অপরাধ নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে জেলা পুলিশ যশোরের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রি. দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

সভায় জেলার সামগ্রিক অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণে গৃহীত ব্যবস্থা, মামলা রুজু ও নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাসমূহের তদন্তের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জনাব মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)।

এছাড়াও সভায় যশোরের সকল সার্কেলের সার্কেল কর্মকর্তা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, সিআইডি যশোর, পিবিআই যশোর, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করা, মামলার তদন্ত দ্রুত নিষ্পত্তি এবং জনগণের আস্থা অর্জনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews