সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে১৯ কেজি গাঁজাসহ শীর্ষ ব্যবসায়ীসহ ৫ জন গ্রেফতার, ২ মামলা নৌযান শুমারি উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি খোলাডাঙ্গা ওয়ার্ড বিএনপি নেতা বাচ্চুসহ ১৫ জনের বিরুদ্ধে যশোরের আদালতে প্রতিবেদন গোপালগঞ্জে এসএ পরিবহনে ডিবির অভিযান, মিলল কোটি টাকার লেনদেনের তথ্য পারিবারিক বিরোধের জেরে কোটচাঁদপুরে প্রাণ গেল এক ব্যক্তির ভেড়ামারায় ফিটো ও আমজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন: জিয়া ক্লাব চ্যাম্পিয়ন শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন ভাঙ্গায় এক নারীকে নিয়ে দুই ভাইয়ের তুলকালাম কাণ্ড, থানায় টানাটানি-হাতাহাতি; আহত ৫ ৩য় বর্ষে যুবদূতঃ ‎শিশুদের হাতে চারা দিয়ে নতুন বছরে এক যুবকের সবুজ গন্তব্য কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে

যশোরে১৯ কেজি গাঁজাসহ শীর্ষ ব্যবসায়ীসহ ৫ জন গ্রেফতার, ২ মামলা

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোরের বিশেষ অভিযানে ১৯ কেজি গাঁজাসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মনজুরা বুড়ীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার ২২ আগস্ট ২০২৬ তারিখ রাতে যশোর জেলার কোতয়ালী মডেল থানার বিভিন্ন স্থানে পৃথক দুটি অভিযান পরিচালনা করে এই মাদক উদ্ধার ও গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালিত হয় রাত ১৯:২০ থেকে ২০:৩০টা পর্যন্ত। যশোর-মাগুরা মহাসড়কের রাজাপুর জামতলা বাজার এলাকায় ‘ইতি ট্রেডার্স’ নামীয় দোকানের পশ্চিম পার্শ্বে ‘Saira Paribahan’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় বাসে থাকা ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:১.মোছাঃ মনজুরা ওরফে মনজুরা বুড়ী (৬০) – স্বামী: আবু বাক্কার, পিতা: মৃত জামাল দফাদার, সাং- দরাজহাট মধ্যপাড়া, ডাকঘর: ছাতিয়ানতলা, থানা: বাঘারপাড়া, জেলা: যশোর। এনআইডি: ৪১৪৭৯২৩৬৯৫৩৭। তিনি তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।২.মোঃ আব্দুর রাজ্জাক (৫৩)- পিতা: মৃত হাসেম সরদার, সাং- বাহিরমাদী সদরঘাট, থানা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া। এনআইডি: ৯১২০৩৯২৬৮৪।৩.মোঃ সোহেল রানা (২২) – পিতা: মোঃ হান্নান জর্দ্দার, সাং- বাহিরমাদী সদরঘাট, থানা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া।৪.মোঃ আব্দুল গনি (৫৪) – পিতা: মৃত হাশেম বিশ্বাস, বর্তমান ঠিকানা: পূর্ব বারান্দীপাড়া বটতলা, ঢাকা রোড; স্থায়ী ঠিকানা: এড়েন্দা বাজার কালিদোয়া, থানা: কোতয়ালী, জেলা: যশোর।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক জনাব নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

একই দিন রাত ২১:২০ থেকে ২:০টা পর্যন্ত বারান্দীপাড়া ঢাকা রোড এলাকায় জামিয়া কাসিমিয়া আরাবিয়া বারান্দীপাড়া মাদ্রাসার উত্তর পার্শ্বে অভিযান চালানো হয়। এ সময় একটি অটোরিক্সা-ইজি বাইক গ্যারেজের উত্তর-পশ্চিম কোণে রক্ষিত চৌকির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্যারেজের মালিক মোঃ মামুন হোসেন (৪৬) কে গ্রেফতার করা হয়। তার পিতা: মৃত মুরাদ সরদার, মাতা: সেলিনা বেগম। বর্তমান ঠিকানা: বারান্দীপাড়া খেজুর বাগান, থানা: কোতয়ালী, যশোর। স্থায়ী ঠিকানা: শংকরপুর ইছাহাক সড়ক, ৮২ নং শংকরপুর, যশোর পৌরসভা। এনআইডি: ৫০৬৩৯৪৫৩১৪।

এই ঘটনায় উপ-পরিদর্শক জনাব মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আরেকটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলায় মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews