মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কেসিসির পুরস্কার বিতরণ ঝিনাইদহে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার ছেলেকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবাকে গুলি করে হত্যা অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনকে দেখতে বাসায় ছুটে গেলেন নুরুজ্জামান লিটন যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক গোপালগঞ্জে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প মূল্যায়ন নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ চাউলখোলার মানুষ চেকপোস্টে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এসআরবির ওয়ারেন্ট অফিসার আলমগীর নিহত, শোকপ্রকাশ করেছে এসআরবি পরিবার

যশোরে নজরুল বর্ষ ও রক্তাক্ত ৩৬ জুলাই নিয়ে কবিতা, সঙ্গীত ও আলোচনা

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নজরুলের সাহিত্য-সংস্কৃতির চেতনা এবং রক্তাক্ত ৩৬ জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে যশোরে অনুষ্ঠিত হয়েছে কবিতা পাঠ, সঙ্গীত ও আলোচনা অনুষ্ঠান। শুক্রবার সকালে যশোর পৌর পার্কের তীর্যক কার্যালয়ে ‘মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে ।

সংগঠনের সভাপতি ডা. মোকাররম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক হোসেন আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্টিবন্ধন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক কবি এম এ কাশেম অমিয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও গীতিকার এবং বিশিষ্ট নাট্যকার শরিফুল আলম, কবি ও কথাসাহিত্যিক রাশিদা আখতার লিলি, কবি অরুণ বর্মন, অধ্যাপক সুরাইয়া শরীফ, কে এম শহীদুল্লাহ ও সাইফুদ্দিন সাইফুল।
অনুষ্ঠানের কবিতা পাঠ পর্বে অংশ নেন কবি ভদ্রাবতী বিশ্বাস, কবি মো. মুজিবুর রহমান, কবি রশিদ শিমুল, কবি এএফএম মোমিন যশোরী, কবি সানজিদা ফেরদাউস ও কবি নাসির উদ্দিনসহ আরও অনেকে।
এ ছাড়া সঙ্গীত পরিবেশন করেন কবি ও কণ্ঠশিল্পী বকুল হক, শরীফ হোসেন ধীমান ও গাজী শহিদুল ইসলাম।
আয়োজনে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি রক্তাক্ত ৩৬ জুলাইয়ের তাৎপর্য ও স্মৃতিচারণের মধ্য দিয়ে দিনটির ইতিহাস ও গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। কবিতা, গান ও আলোচনার সমন্বয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews