মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কেসিসির পুরস্কার বিতরণ ঝিনাইদহে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার ছেলেকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবাকে গুলি করে হত্যা অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনকে দেখতে বাসায় ছুটে গেলেন নুরুজ্জামান লিটন যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক গোপালগঞ্জে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প মূল্যায়ন নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ চাউলখোলার মানুষ চেকপোস্টে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এসআরবির ওয়ারেন্ট অফিসার আলমগীর নিহত, শোকপ্রকাশ করেছে এসআরবি পরিবার

অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনকে দেখতে বাসায় ছুটে গেলেন নুরুজ্জামান লিটন

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি : শার্শা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক শাহাবুদ্দিন সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন।

অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সোমবার দুপুর ১২টার দিকে তার নিজ বাসভবনে ছুটে যান যশোর-৮৫/-১ আসনের ধানের শীষের কান্ডারী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এ সময় তিনি অসুস্থ শাহাবুদ্দিনের পাশে বসে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

নুরুজ্জামান লিটন বলেন, “শাহাবুদ্দিন একজন দক্ষ সাংবাদিক। তিনি সার্বক্ষণিক সংবাদ সংগ্রহ ও মানুষের কথা তুলে ধরার কাজে ব্যস্ত থাকেন। হঠাৎ তার অসুস্থতার কথা শুনে তাকে দেখতে ও তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসায় এসেছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, শাহাবুদ্দিন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।”

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আকতারুজ্জামান আক্তার, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর শেখ , সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার , বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ও মীর আলম, যুবদল নেতা ইউনুস, বেনাপোল কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক এবং ওই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান।

শাহাবুদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবার ও সহকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews