বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চলাচলে অক্ষম রবিউল ও জাহিদাকে আল মামুন ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইলচেয়ার উপহার এনপিজেএ বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ ফরিদপুরের শ্রেষ্ঠ এসআই ভাঙ্গা থানার মিজানুর রহমান শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা কেশবপুরের বায়শা শ্রীরামপুর মন্দিরে দুঃসাহসিক চুরি সংঘটিত কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় কেশবপুরের নতুন ইউএনও আনোয়ার হোসেন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড যশোরে জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, কোতোয়ালি থানায় জিডি

কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে নবগঠিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইউনিয়নের যাদার বাজারে এ সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের মল্লিকের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী শাহ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সোলায়মান কবির, সদস্য সচিব আশেক ইলাহী মুন্না, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক গোলাম আলমগীর, সদস্য আলহাজ্ব মাস্টার আবদুল ওয়াহেদ, আবু ইউসুফ ও মো. মাসুদ।
সভায় আরও উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আজাদ খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় বক্তারা কৈখালী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামীতে যেকোনো নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews