রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ;মোঃ ফজলুল কবির গামা: ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা আজ ১৫ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে মহেশপুর থানা বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ সুপারের আগমন উপলক্ষে মহেশপুর থানা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

বার্ষিক পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। এ সময় তিনি জনবান্ধব ও পেশাদার পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে থানার সকল পর্যায়ের পুলিশ সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

তিনি অপরাধপ্রবণ সড়ক ও এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার, হোন্ডা মোবাইল কার্যক্রম গতিশীল করা, বিট পুলিশিংকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করা, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামিদের গ্রেফতারে যথাযথ পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য নিয়মিত হালনাগাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার মহোদয় দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশের প্রতিও গুরুত্বারোপ করেন। তিনি থানার মেসে মানসম্মত খাবার নিশ্চিত করা, দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনা, ফোর্সের ব্যারাক পরিচ্ছন্ন রাখা এবং সদস্যদের ন্যায্য ও প্রয়োজনীয় ছুটি প্রদানের ক্ষেত্রে মানবিক ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি অনুসরণের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ জনাব মেহেদী হাসানসহ থানার সকল পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। তাঁর এই বার্ষিক পরিদর্শন মহেশপুর থানার আইন-শৃঙ্খলা কার্যক্রমকে আরও গতিশীল, জনমুখী ও পেশাদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews