বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোর ডিবির পৃথক অভিযানে ৩ জন আটক, ৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল অ্যালকোহল উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

যশোর অফিস : জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের পৃথক দুটি অভিযানে ৭০০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ৯৯% অ্যালকোহলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

ডিবি সূত্র জানায়, এসআই মোঃ কামাল হোসেনের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম এ অভিযানগুলো পরিচালনা করে।

বাঘারপাড়ায় গাঁজাসহ ১ জন গ্রেফতার
১৩ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ৫টা ৫ মিনিটে বাঘারপাড়া থানাধীন ২ নং বন্দবিলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তেলিধান্যপোড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় জনৈক মোঃ বিশাল হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৭০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ নূর হোসেন (২২) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নূর হোসেনের ঠিকানা: পিতা মোঃ আবু সিদ্দিক, মাতা নূরজাহান বেগম, সাং তেলিধান্যপোড়া, থানা বাঘারপাড়া, জেলা যশোর।

অন্যদিকে আরেকটি অভিযানে কোতয়ালীতে অ্যালকোহলসহ ২ জন গ্রেফতার করেছে পুলিশ।১৪ আগস্ট ২০২৬ তারিখ রাত ১২টা ৪৫ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন পৌরসভার ২ নং ওয়ার্ডের অম্বিকা বসু লেন সড়কের হাসান এন্টারপ্রাইজ দোকানের সামনে অভিযান চালায় ডিবি। এসময় ১০০ বোতল ৯৯% অ্যালকোহলসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:১. মোঃ নজরুল ইসলাম খান (৫২), পিতা মৃত ফসিয়ার রহমান, মাতা হাজেরা খাতুন, সাং আবাদ কচুয়া ২. মোঃ রবিউল ইসলাম (৪৬), পিতা মৃত আনসার আলী গাজী, মাতা মৃত মোমেনা বেগম, সাং বেজপাড়া বিএকে রোড, মামুনের বাড়ির ভাড়াটিয়া।
উভয়ের ঠিকানা কোতয়ালী মডেল থানা, জেলা যশোর।

ডিবি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে যশোরের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা মাদক ও অবৈধ অ্যালকোহল বিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews