সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায় অতপরঃ থানায় অভিযোগ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পলাতক আসামিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মাহবুবুর রহমানের যোগদান যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক জুয়েলের বিরুদ্ধে ১৪ মামলা ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের বিশাল ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন তরুণ চিত্রশিল্পী অমিত রাহা নড়াইলের বিশ্ব বিখ্যাত সেতার বাদক ওস্তাদ রবি শংকর

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:গোপালগঞ্জ জেলা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন দলটির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভাঙচুর, একটি সুপারশপের কাচ ভাঙচুর এবং বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে সদর উপজেলার বিভিন্ন এলাকা ও ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে নেতা-কর্মীরা শহরে আসতে শুরু করেন। পরে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় তাঁরা জড়ো হন। দুপুর ১২টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করেন তাঁরা।
একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে অনেক নেতা-কর্মীকে লগি-বৈঠা হাতে দেখা যায়। নারী কর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
মিছিল চলাকালে শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালানো হয়। দুপুর দেড়টার দিকে মিছিলকারীরা শহর ছেড়ে চলে যান।
এদিকে, গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বর’-এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘জয় বাংলা চত্বর’ করা হয়।
অন্যদিকে, গোপালগঞ্জ সদর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আল-আমিন ইসলামের নেতৃত্বে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। তাঁর নেতৃত্বে হাজার হাজার মানুষ জড়ো হন বলে জানা গেছে।
এ কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তাব্যবস্থা। শহরের লঞ্চঘাট, বাজার এলাকা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।
মিছিলকে কেন্দ্র করে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেলা দেড়টার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। মিছিলকারীরা শহর ত্যাগ করার পর কিছু দোকানপাট খুলতে শুরু করে। একই সঙ্গে রিকশা-ভ্যান চলাচলও শুরু হয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews