বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

‎মণিরামপুরে তুলা চাষীদের মাঝে বিনামূল্যে উপকরন বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক মনিরামপুর : দেশব্যাপী তুলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রানদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ২৬-২৭ ফসল মৌসুমে মণিরামপুরে ক্ষদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে হাইব্রিড তুলার বীজ সহ বিভিন্ন উপকরন বিতরণ করেছে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের যশোর জোন। বৃহস্পতিবার(১৩ই আগষ্ট) সকালে উপজেলা এলজিইডি ভবনের মিলনায়তনে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।
‎বিভাগীয় উপপরিচালক মোজাদ্দিত আল শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে পৌরসভা ও উপজেলার বিভিন্ন প্রান্ত হতে আশা তুলা চাষীদের মাঝে ১বস্তা টিএসপি,১বস্তা পটাশ,২৫ কেজি ইউরিয়া,২কেজি ব্রোন,৩টি রুপালি পাম্পার,১টা লিপসেল,২টা প্যানেল ও ৬শ গ্রাম হাইব্রিড তুলার বীজ বিতরণ করা হয়।
‎যশোর জেলা কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মণিরামপুর তুলা উন্নয়ন বোর্ডের মার্কেটিং অফিসার শামীমা সুলতানা,অনুপম কুমার, গণমাধ্যম, সংশ্লিষ্ট কলাকৌশল ব্যাক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews