বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোরে যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘দাতাল বাবু’সহ ২ জন আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

আরবপুর এলাকার ত্রাস, বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর;১৩ আগস্ট ২০২৬, বুধবার:যশোরে যৌথ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও আরবপুর এলাকার ত্রাস হিসেবে পরিচিত মোঃ সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু (৪৬) এবং তার অন্যতম সহযোগী রতন (৪৫) কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১:০০ টার দিকে যশোর উপশহর পুলিশ ফাঁড়ি ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের একটি দল কোতোয়ালি থানাধীন ঝুমঝুম এলাকায় চেকপোস্ট স্থাপন করে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন যশোর উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) অলোক কুমার দে, পিপিএম। এসময় তার সাথে ছিলেন এসআই (নিরস্ত্র) হাদিউজ্জামানসহ ডিবির অন্যান্য কর্মকর্তা ও ফোর্স।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক মোঃ সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু দীর্ঘদিন ধরে যশোর সদরের আরবপুর এলাকায় আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি, ত্রাস সৃষ্টি ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার নামে কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার সহযোগী রতনও বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতদের পরিচয়:1. নাম: মোঃ সাইদুজ্জামান (৪৬) ওরফে দাতাল বাবু পিতা: মৃত হাসেম আলী মাতা: মৃত রহিমা খাতুন ঠিকানা:আরবপুর বিমানবন্দর সড়ক, থানা: কোতয়ালী, জেলা: যশোর 2.নাম: রতন (৪৫) পিতা: মোরশেদ ইমাম বকুল মাতা: জিন্নাতুন খাতুন ঠিকানা:পুরাতন কসবা, কাজীপাড়া, কাঁঠালতলা, থানা: কোতয়ালী, জেলা: যশোর

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জানান, আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

এই দুইজনকে আটকের ফলে আরবপুরসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews