বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএসের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন গোপালগঞ্জে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক, ৩ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস যশোরে ২৫ লক্ষ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক এক ঘণ্টা লোডশেডিং দেখিয়ে বিদ্যুৎ থাকছে ১৫–২০ মিনিট, চরম ভোগান্তিতে বেনাপোল পৌরবাসী যশোরে চুরি! অজ্ঞান করে ৮০ হাজার টাকা ও ২৮ ভরি স্বর্ণালংকার লুট, বৃদ্ধা হাসপাতালে চোরের আবার বড় গলাঃ ‎আ’লীগ নেতার নির্বাচনে ১০ লাখ খরচ করা সমীর এখনো বেপরোয়া! মাদ্রাসার ছাত্রীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে আল মামুন ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত ৫১ লাখের খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ৩০০ গাছের বদলে মিলল ৯৫টি পটুয়াখালীতে ১২ মামলার আসামি পেশাদার মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার

গোপালগঞ্জে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক, ৩ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন;গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নবীনবাগ এলাকায় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক করে আটকা পড়া তিন বছরের শিশু তাকরিম হাসানকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

আজ বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে নবীনবাগ এলাকার একটি দুইতলা ভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু তাকরিম হাসান কোনোভাবে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক করে দেয়। পরে পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন। এতে শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তার বাবা খালিদ হাসান দ্রুত গোপালগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে আমিনুল ইসলাম লিডারের নেতৃত্বে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। পরে প্রয়োজনীয় কৌশল অবলম্বন করে ফ্ল্যাটের দরজা খুলে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই শিশুটিকে উদ্ধার করায় স্বস্তি ফিরে আসে পরিবারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews